শিরোনাম

সুনামগঞ্জ লঞ্চঘাটে যাত্রী ছাউনির নির্মাণকাজ উদ্বোধন করলেন ডিসি ড. মোঃ ইলিয়াস মিয়া

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

সুনামগঞ্জ লঞ্চঘাটে যাত্রী ছাউনির নির্মাণকাজ উদ্বোধন করলেন ডিসি ড. মোঃ ইলিয়াস মিয়া

সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাটে যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রী ছাউনির নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এ নির্মাণকাজের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে যাত্রীদের বসার উপযোগী ছাউনির অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন এই যাত্রী ছাউনি নির্মিত হলে অপেক্ষমাণ যাত্রীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত হবে।
এসময় জেলা প্রশাসক বলেন, জনসাধারণের সুবিধাকে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে লঞ্চঘাটের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনকালে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ