বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হাজী আব্দুস ছত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদয়ালয়,টুকেরবাজারের, বার্ষিক ক্রীড়া,,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্টিত। ২৫ জানুয়ারী (রবিবার) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থী হোসাইন আহমদ শুভ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক সহকারী শিক্ষক মোহাম্মদ শাহাজাদা হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন এলাকার যুব সমাজের পক্ষে মো: মইনুল ইসলাম, সদর উপজেলা স্কাউটস সম্পাদক মো: বুরহান উদ্দিন,, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো: ওমর ফারুক, সেনা সার্জন (অব:) ইকবাল হোসেন, রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো; ফারুক আহমদ, দশম শ্রেণির ছাত্রী সানজিদা আকতার স্নেহা,,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল মালিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী শাহ মো ফয়জুন নুর আলী। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হাফিজুর রহমান।