জামালগঞ্জে জমিয়তের নেতৃবৃন্দের সাথে কামরুলের মতবিনিময়
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬
জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ১ আসনের বিএনপির চুড়ান্ত মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল জামালগঞ্জ উপজেলা জমিয়তের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। সোমবার(১৯ জানুয়ারি) বিকেলে খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ রশিদ আহমদ ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, তাহিরপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জুনাব আলী, জামালগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, ২য় যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক মাছুম মাহমুদ তালুকদার, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফফার, সাধারণ মাওলানা আব্দুল্লাহ আলমগীর , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদনান আল শুভ প্রমূখ।