শিরোনাম

কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরিক্ষায় বৃত্তি লাভ করেছে আবু বক্কর তালুকদার

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরিক্ষায় বৃত্তি লাভ করেছে আবু বক্কর তালুকদার

ছাতক প্রতিনিধি:   জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরিক্ষায় ২০২৫ অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেছে,জগন্নাথপুর বালিকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আবু বক্কর তালুকদার।

সে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের হাফিজ আব্দুল মতলিব তালুকদারের পুত্র। আবু বক্কর তালুকদার ভবিষ্যতে উচ্চ শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে কাজ করতে আগ্রহী। সে ২০২৪ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায়
বানিকান্দি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহন করে বৃত্তি লাভ করে ছিলো।

এ সংক্রান্ত আরও সংবাদ