ধর্মপাশায় শিশুদের মধ্যে পানির ট্যাংকসহ হাইজিন সামগ্রী বিতরণ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, মে ৭, ২০২৫
সেলিম আহম্মেদ,ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর, সেলবরষ ও জয়শ্রী ইউনিয়নের দরিদ্র ও হতদরিদ্র ৪ হাজার ১শত নিবন্ধিত শিশুর পরিবারের মধ্যে ২০ লিটারের ১টি পানির ট্যাংক, ১টি মগ ও হাইজিন কিট সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৭মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব বাজার পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কার্যালয়ের সামনে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু কল্যাণের উদ্দেশ্যে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ কার্যক্রম ও বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে নিরলস কাজ করে যাওয়ায় ওয়ার্ল্ড ভিশন ও পারি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।