ভ্রমণকন্যা ট্র্যাভেলেটস অফ বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত Gender Based Violence ওয়ার্কশপ সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে গত(৩০শে এপ্রিল) এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে । এই কর্মশালায় একটি সার্ভে করা হয় যার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, বিদ্যালয়ের বৈশিষ্ট্য, লিঙ্গভিত্তিক মনোভাব ও বিশ্বাস, শারীরিক শাস্তি, যৌন হয়রানি, লিঙ্গ সহিংসতা ইত্যাদি আরো অনেক বিষয় জানা যাবে। প্রায় তিন ঘন্টার এই কর্মশালায় উপস্থিত ছিল ৬ষ্ঠ-১০ম শ্রেণির ২৫০ জন ছাত্রী যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওয়ার্কশপটি সফলভাবে শেষ হয়েছে।
কর্মশালার শেষে ৭ জন ছাত্রীকে একসাথে করে ফোকাল গ্রুপ ডিসকাশন হয়। সেখানে তারা জানায় যে শারীরিক কোনো শাস্তির অভিজ্ঞতা তাদের নেই, তবে তারা প্রায়ই স্কুলে যাতায়াত পথে ইভটিজিং /বুলিং এর স্বীকার হয়। কিন্তু এতে ভয় না পেয়ে তারা পরিবার এবং বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্য নিয়ে এরকম অনেকগুলো ঘটনার সমাধান করেছে নিজেরা। এতে তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। তারা নিজেরাও অন্যদেরকে এ বিষয়ে সচেতন করতে আগ্রহ প্রকাশ করেছে।
এসময় উপস্থিত ছিলেন ভ্রমণকন্যা-Travelettes Of Bangladesh এর সিলেটের জোন লিডার কাকলি, কো-জোন লিডার সিয়াম এবং ভলান্টিয়ার শতরুপা, অর্পিতা ও অলোকা সহ অনেকেই।