তাহিরপুরে উত্তর শ্রীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩
তাহিরপুর প্রতিনিধি ঃতাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ই অক্টোবর) তাহিরপুর উপজেলা ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ শাখার সভাপতি হাবিবুর রহমান খেলু মিয়া ও সাধারণ সম্পাদক শেখ বিলাল হোসাইন এর সাক্ষরে কমিটির অনুমোদন করা হয়ে।
কমিটিতে ৩১ জন সদস্যের নাম অন্তভুক্ত করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শিব্বির আহমেদ পাঠান ও সাধারণ সম্পাদক হিসেবে মো: সিদ্দিক মিয়া ‘কে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উত্তর শ্রীপুর ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি শাব্বির আহমেদ পাঠান বলেন, ‘সংগঠনের উপজেলার নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের তাহিরপুর উত্তর শ্রীপুর ইউনিয়ন ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।নতুন কমিটির সবাই মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য একসাথে মিলে মিশে কাজ করবো ইনশাল্লাহ।