ধর্মপাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, ওই ইউনিয়নে রাতভর জুয়ার আসর বসে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮জুয়ারীকে আটক করা হয়। পরে থানার এ.এস. আই. মো. মনিরুজ্জামান বাদী হয়ে প্রকাশ্যে জুয়া আইনে মামলা রুজু করে আদালতে পাঠিয়েছেন।