পুলিশের সূত্রে জানা যায় বেহেলী ইউনিয়নের ইসলাম পুর গ্রামে জুয়ার আসর বসানোর গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালায় পুলিশ। অভিযানে ১ ইউপি সদস্যসহ ৯জনকে হাতে নাতে গ্রেফতার করে। এ সময় ঘটনাস্তল থেকে প্রায় ১লাখ ৩২ হাজার ৩৫০ পঞ্চাশ টাকা বিভিন্ন ব্যান্ডের ৯ টি মোবাইল ফোন ৪ প্যাকেট তাস জব্দ করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন,মাদক ও জুয়া নির্মুল করতে পুলিশের পাড়ায়, মহল্লায় বিশেষ অভিযান চলছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইসলাম পুর জুয়ার আসর থেকে ৯ জুয়ারিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতের আদালতে পাঠানো হয়েছে।