শিরোনাম

ছাতকে সৈয়দ পরিবারের অর্থায়নে দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার বিতরণ

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

ছাতকে সৈয়দ পরিবারের অর্থায়নে দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার বিতরণ

ছাতক প্রতিনিধি :  ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের সাহেব বাড়ি সৈয়দ পরিবারের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী ৮০টি পরিবারের মধ্যে এসব উপহার বিতরণ করা হয়।উপকারভোগীরা জানান, সৈদেরগাঁও সাহেব বাড়ির পক্ষ থেকে তারা প্রতি বছর পবিত্র রমজান ও ঈদে উপহার পেয়ে থাকেন। এছাড়াও পরিবারের সদস্যরা ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যা দরিদ্র পরিবারগুলোর জন্য আশীর্বাদস্বরূপ।উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মাওলানা সৈয়দ মুন্তাসির আলী। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ পরিবারের সন্তান মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার সৈয়দ মুর্শেদ আলী ও আই হসপিটালের ম্যানেজার সৈয়দ মুঈদ আলী। এসময় আরোও উপস্থিত ছিলেন কাজী আব্দুল কাহার,সৈয়দ সুয়েব আহমদ, ইসাদ আলী তালুকদার,আনহার আলী,সুজন তালুকদার,

কফিল উদ্দিন, আতিক মিয়া, সৈয়দ কাওসার আহমদ ও আশিক মিয়া,সার্বিক সহযোগিতা করেন সৈদেরগাঁও যুব সমাজের সদস্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ