শিরোনাম

আব্দুর রহমান -হাসিনা বানু কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মধ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আব্দুর রহমান -হাসিনা বানু কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মধ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণ

ছাতক প্রতিনিধি :  সুনামগঞ্জ’র ছাতক উপজেলার জিয়াপুরস্থ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ” আব্দুর রহমান – হাসিনা বানু কল্যাণ ট্রাষ্ট’র ” উদ্যোগে এলাকায় গরীব/হতদরিদ্র ১শ’ ২৫ টি হতদরিদ্র পরিবারের তালিকা তৈরি করে গত ১৪ ফেব্রুয়ারি-২৬ ইং রহমানিয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার সামন থেকে উপকার ভোগী জনগণের কাছে রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সমাজকর্মী ও সফল একজন সহজ-সরল মানুষ আলহাজ্ব এস এম জলিল ও তার পরিবারের সকল’র আর্থিক সহায়তায় প্রায় দেড় লাখ টাকার খাদ্য সামগ্রী উপহার হিসেবে সকল’র কাছে প্রদান করা হয়েছে। আলহাজ্ব এস এম জলিল’র প্রতিষ্টিত রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা কমিটির সভাপতি কয়েছ মিয়া,সদস্য এম তৈয়বুর রহমান,উপদেষ্টা কবির উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল আমিন,সদস্য খালেদ মাসুদ সুজন,সদস্য সচিব তাজ উদ্দিন আহমদ হাসান, শিক্ষক হাফিজ সাইদুল ইসলাম উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য যে, সমাজ সেবক সুজন মিয়া, আতিকুর রহমান, হারিছ উল্ল্যাহ,আহকাম উদ্দিন, সফর আলী, হাজী নিজাম উদ্দিন, ডাঃ মহিবুল ইসলাম, ফারুক আহমদ (মুকুট), আসুক মিয়া,ইউপি সদস্য মাসুক মিয়া ও এনামুল হক এলাকার বিভিন্ন গ্রাম সমূহের হতদরিদ্র পরিবারের সকল’র তালিকা তৈরি করে বিবেচনায় হতদরিদ্র পরিবারের সকল’র মধ্যে পবিত্র রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ