দিরাই প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাছির চৌধুরী। সারা দেশে নিরংকুশ বিজয় লাভ করে বিএনপি। এমন খুশিতে উল্লাস না করে দোয়া মাহফিল করার কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এ উপলক্ষে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সন্ধ্যা ৬টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, হুমায়ূন কবির তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক ফারুক সরদার, সাবেক উপজেলা ছাএদলের সাধারন সমপাদক এম আর মিজান, কামরুল ইসলাম, মাসুক মিয়, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশিদ চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক সোহেল তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক, ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন উলামাদলের আহ্বায়ক মাওলানা রজব আলী।