শিরোনাম

সুনামগঞ্জ-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির প্রার্থী কামরুল

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সুনামগঞ্জ-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির প্রার্থী কামরুল

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :  সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে ৬৮হাজার ৮০৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জমান কামরুল।

বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে  শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। পরে রাত ১০টায় এ আসনে থাকা ১৭৭টি কেন্দ্রের ফলাফল সিট অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে কামরুজ্জমান কামরুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে থাকা ১৭৭টি ভোট কেন্দ্রের ফলাফল একত্রিত করার পর বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে নিশ্চিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ আসনে চারটি উপজেলায় ২৩টি ইউনিয়নে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন ভোটার রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ