শিরোনাম

লিভার সিরোসিসে মৃত্যুর সঙ্গে লড়ছেন মেডিকেল ছাত্র আশিফুল আলম শরীফ

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

লিভার সিরোসিসে মৃত্যুর সঙ্গে লড়ছেন মেডিকেল ছাত্র আশিফুল আলম শরীফ

সুনামগঞ্জ প্রতিনিধি :  সাদা এপ্রন পরে মানুষের জীবন বাঁচানোর স্বপ্ন দেখেছিল মেডিকেল ছাত্র আশিফুল আলম শরীফ। কিন্তু সেই স্বপ্নের পথে আজ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি লিভার সিরোসিস।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হাওড় এলাকার আবুয়াচর গ্রামের হতদরিদ্র কৃষক জয়নুল আবেদিনের মেধাবী সন্তান আশিফুল আলম শরীফ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের ৬০তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী (শিক্ষাবর্ষ ২০২১–২০২২)। সীমাহীন আর্থিক সংকট আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করেই সে মেডিকেল কলেজে ভর্তি হতে সক্ষম হয়। স্বপ্ন ছিল মানবিক ডাক্তার হয়ে হাওড়াঞ্চলের গরিব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করবে।
দীর্ঘদিনের পড়াশোনা ও টানা পরীক্ষা শেষে বাড়িতে অবস্থানকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন শরীফ। দ্রুত তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে গত ১২ অক্টোবর প্রাথমিকভাবে তার শরীরে Budd–Chiari Syndrome শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ঢাকা ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে রেফার করা হলে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্তভাবে নির্ণয় হয়—
DCLD due to Chronic Budd–Chiari Syndrome।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আশিফুল আলম শরীফকে ভারতের হায়দ্রাবাদে অবস্থিত AIG Hospital-এ নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, তার লিভার সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে এবং একমাত্র চিকিৎসা হলো লিভার ট্রান্সপ্লান্ট। এই অস্ত্রোপচারের আনুমানিক ব্যয় প্রায় ৪০ লক্ষ টাকা।
এর আগে আর্থিক সংকটে শরীফের মেডিকেল শিক্ষাজীবন বন্ধ হওয়ার উপক্রম হলে ‘পড়াশোনা চালিয়ে নিতে পারি ফাউন্ডেশন’ তার পাশে দাঁড়ায়। ফাউন্ডেশনের সভাপতি আবু তালেব জানান, শরীফের পরিবারের পক্ষে এই বিপুল চিকিৎসা ব্যয় বহন করা সম্পূর্ণ অসম্ভব।
শরীফের বাবা জয়নুল আবেদিন কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমরা গরিব মানুষ। হাওড়ে পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি। যে ছেলেটা ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা দেওয়ার কথা ছিল, আজ সেই ছেলেটাই হাসপাতালের বেডে। সবার কাছে অনুরোধ, আমার ছেলের পাশে দাঁড়ান।”
হাওড়ের মাঝখানে ছোট একটি ভিটের ওপর ভাঙা ঘরেই শরীফের বেড়ে ওঠা। সেখান থেকেই সে স্বপ্ন দেখেছিল মানবিক ডাক্তার হয়ে হাওড়াঞ্চলের দরিদ্র মানুষের সেবা করবে। বর্তমানে তিনি হায়দ্রাবাদের AIG Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন।
বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহায়তায় এখন পর্যন্ত প্রায় ২৫ লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। তবে চিকিৎসা সম্পূর্ণ করতে এখনও প্রয়োজন অতিরিক্ত ১৫ লক্ষ টাকা। অর্থাভাবে একজন ভবিষ্যৎ মানবিক ডাক্তারের স্বপ্ন থেমে যাবে কি না—এ প্রশ্নই এখন সবার।
আশিফুল আলম শরীফের জীবন বাঁচাতে দেশ-বিদেশের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

Account Name: ASHIFUL ALAM SHARIF
Account Number: 0343201000043869
Bank Name: United Commercial Bank PLC
Branch Name: Amborkhana Branch
Bkash / Nogod: 01768364439

এ সংক্রান্ত আরও সংবাদ