সুনামগঞ্জ ৫ আসনে জামায়াতে প্রার্থী মাদানী’র নির্বাচনী প্রচারনা
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬
দোয়ারাবাজার প্রতিনিধি ; কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে প্রচার মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছে সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আসনটির ছাতক উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেন তিনি। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আয়োজিত এই প্রচার মিছিল গনজোয়ারে পরিনত হয়।
এতে সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহআলম ,ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল,ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন, পৌর সেক্রেটারি ডাক্তার হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ অঞ্চল জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা সমর্থনে দ্বিতীয় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাক্তার আব্দুল কুদ্দুস। এসময় গোবিন্দগঞ্জ অঞ্চলের কয়েক হাজার নেতাকর্মী জামায়াতের ইসলামীর মিছিলটিতে অংশগ্রহণ করে।
এদিকে দোয়ারাবাজার উপজেলার ৯ টি ইউনিয়নে একই দিনে পৃথক পৃথকভাবে প্রচার মিছিল করে জামায়াতে ইসলামী’র নেতাকর্মীরা। দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন’র দিকনির্দেশনায় উপজেলার ৯ টি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এসব মিছিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে,সুনামগঞ্জ ৫ আসনে জামায়াতের এসব ইউনিয়ন ও পৌর শাখার উদ্যোগে পৃথকভাবে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে প্রচার মিছিলে ভোটের মাঠে শক্তি প্রদর্শন করে জামায়াতে ইসলামী। স্থানীয়রা বলছেন,জামায়াতের একযোগে এমন প্রচারনায় পাল্টে দিচ্ছে ভোটের মাঠের চিত্র ও হিসাব নিকাশ। বিশার ভাগ যুবকদের অংশগ্রহণে এসব মিছিল সম্পন্ন হওয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে আসনটিতে। ভোটাররা মনে করছেন এই প্রচারনায় ইঙ্গিত দেয় সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারা) আসনটিতে জামায়াতের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী নিরব ভোট বিপ্লব ঘটাবে।