শনিবার দুপুরে মানবতা ছাত্র কল্যান পরিষদ আয়োজনে শ্রীপুর উত্তর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংঘটনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার(ভূমি)আসাদুজ্জামান রনি,সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ,আলী হায়দার,
রাশিল কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদ্দাসির আলম শোভল প্রমুখ।
এছাড়াও সংঘটনের নেতৃবৃন্দ ও শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।