ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবর্তী স্থানে অবস্থিত শয়তানখালী সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় মধ্যবাজার এলাকায় ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটি দীর্ঘ সময় ধরে ব্যবহার অনুপযোগী থাকায় ক্রেতারা সহজে বাজারে আসতে পারেনা।ফলে দিন দিন বাজারের ক্রেতার সংখ্যা কমছে। এতে করে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এ থেকে পরিত্রাণের জন্য ব্যবসায়ীবৃন্দ সেতুটি দ্রুত পুনর্নিমাণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য সেতুটি গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেবে যায়।যার ফলশ্রুতিতে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় দূর্ভোগ পোহাচ্ছে সকল শ্রেণীর মানুষ।