স্বেচ্ছাসেবী সংগঠন সাস্টিয়ান সুনামগঞ্জ’-এর আহবায়ক কমিটি ঘোষনা – আহবায়ক সোহাগ, সদস্য সচিব বিশ্বজিত কৃষ্ণ
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ গতকাল ১০ জানুয়ারী রোজ মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড পানসি রেস্তোরাঁয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাস্টিয়ান সুনামগঞ্জ’-এর ৬১ সদস্যর আহবায়ক কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করেন সংগঠনটির সমন্নয়ক ও সংগঠকগণ।
সাস্টিয়ান সিনিয়র এবং সংগঠকদের মতৈক্যের ভিত্তিতে শহিদুল ইসলাম সোহাগ-কে আহবায়ক এবং বিশ্বজিত কৃষ্ণ চক্রবর্তী-কে সদস্য সচিব করে আগামী ১ বছরের জন্য ‘সাস্টিয়ান সুনামগঞ্জ’-এর ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয় ।
নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মিঠু রঞ্জন দাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়।
নবগঠিত কমিটির আহবায়ক শহিদুল ইসলাম সোহাগ ১৯৯৭-৯৮ সেশনে শাবিপ্রবিতে অর্থনীতি বিভাগে স্নাতক ভর্তি হন। বর্তমানে তিনি সুনামগঞ্জ ব্র্যাক ব্যাংক শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। সদস্য সচিব জনাব বিশ্বজিত কৃষ্ণ চক্রবর্তী ২০০১ -০২ সেশনে শাবিপ্রবিতে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক ভর্তি হন। বর্তমানে তিনি ৩০ তম বিসিএস ক্যাডার হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
আহবায়ক কমিটিতে যুগ্ম-আহবায়ক হিসেবে আছেন মারুফ আহমেদ মান্না, হীরক রায়, দেবোদীপ্তি ঝুমুর, মাহাবুবুর রহমান, মিঠু রঞ্জন দাশ, ছাদিকুর রহমান কয়েস, শাহিনুল ইসলাম, শামীম হাসান, আবুল কাসেম, আনোয়ার হোসেন, কামরুজ্জামান, নিবারণ বিশ্বাস এবং