কলিম উদ্দিন আহমদ মিলন–এর সাথে সহকারী শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছাতক প্রতিনিধি, : সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন–এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, ছাতক উপজেলা শাখা–র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মিয়া এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুকূল চন্দ্র দাশসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
সাক্ষাতে শিক্ষকরা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। তারা প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং মানোন্নয়নের বিষয় তুলে ধরেন।
মাননীয় এমপি শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে মানসম্মত প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি শিক্ষকদের বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন।
পরিশেষে পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি শিক্ষকদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।