শিরোনাম

ছাতকের তকিপুর প্রিমিয়ার লীগের ১২তম আসরের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ছাতকের তকিপুর প্রিমিয়ার লীগের ১২তম আসরের শুভ উদ্বোধন

ছাতক প্রতিনিধি :  ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুরে সানরোজ ক্রিকেট ক্লাবের উদ্যোগে সিজন–১২ (TPL) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তকিপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সানরোজ ক্রিকেট ক্লাবের শুভাকাঙ্ক্ষী ফয়ছল আহমদ সুমন ও জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনার হোসেন, সানূর মিয়া, রাজন, আমির আলী, মুহিবুর রহমান মুহিব, সামু আহমদ, সুবেগ মিয়া, পারভেজ আহমদসহ তকিপুর প্রিমিয়ার লীগ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে সুস্থ, সুন্দর ও সামাজিক বন্ধন দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্টে গ্রামের বিভিন্ন দল অংশগ্রহণ করছে এবং প্রতিদিন বিকেলে খেলা অনুষ্ঠিত হবে।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সংক্রান্ত আরও সংবাদ