শিরোনাম

ধর্মপাশায় শিশুদের নিয়ে আনন্দ উৎসব ও উপহার সামগ্রী বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ধর্মপাশায় শিশুদের নিয়ে আনন্দ উৎসব ও উপহার সামগ্রী বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন

সেলিম আহম্মেদ,ধর্মপাশা :  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৩টি (ধর্মপাশা-সেলবরষ- জয়শ্রী) ইউনিয়নের ৪ হাজার নিবন্ধিত শিশু ও শিশুর পরিবার নিয়ে আনন্দ উৎসব ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ভিশন কার্যালয় প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করেন বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধর্মপাশা এপি ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে ও পারি’র কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা বিদ্যুৎ মাংসাং এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ।

পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সমল মানখিন স্বাগত বক্তব্যে বলেন, এলাকার প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ, সুন্দর ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, বাল্যবিবাহ বন্ধ, শিশুশ্রম এবং সব ধরনের সহিংসতা থেকে রক্ষা করাই সংস্থাটির মূল লক্ষ্য উদ্দেশ্য।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধর্মপাশা থানার ওসি তদন্ত মো. ইমাম হোসেন, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, সাংবাদিক মহিউদ্দিন আরিফ, স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রটেকশন কর্মকর্তা জনি মল্লিক, পারি’র মনিটরিং কর্মকর্তা  মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।

আনন্দ উৎসব ও উপহার সামগ্রী অনুষ্ঠানে গান,গজল ও নৃত্য পরিবেশন করেন আরসি শিশুরা। পরে নিবন্ধিত শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও খাতা বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ