শিরোনাম

হেল্প লাইন ওয়েলফেয়ার ইউকের উদ্যোগে ছাতকের হায়দরপুর গ্রাম আলোকিত

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

হেল্প লাইন ওয়েলফেয়ার ইউকের উদ্যোগে ছাতকের হায়দরপুর গ্রাম আলোকিত

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি :  হেল্প লাইন ওয়েলফেয়ার ইউকে–এর উদ্যোগে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে সৌর বিদ্যুৎ লাইট স্থাপন করা হয়েছে। গ্রামকে আলোকিত ও নিরাপদ করার লক্ষ্যে বিভিন্ন সড়কে এসব সৌর বাতি বসানো হয়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হায়দরপুর বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হায়দরপুর গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী মরম আলীর সভাপতিত্বে ও ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মনিরুল ইসলাম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ সাজ্জাদুর রহমান ও মাওলানা আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ জাবির আহমেদ, সাবেক মেম্বার চন্দন মিয়া, বর্তমান মেম্বার সুহেল মিয়া।এসময় হায়দরপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মধু মিয়া, হুসিয়ার উদ্দিন, সুবেরাজ মিয়া, জনি মিয়া, আফরাজ মিয়া, আনা মিয়া, খালিক উদ্দিন, আঃ হক, মাওলানা মামুম মিয়া, আবু হানিফ, জিলন মিয়া প্রমুখ।বক্তারা বলেন, সৌর বিদ্যুৎ লাইট স্থাপনের ফলে গ্রামবাসী রাতের অন্ধকারে নিরাপদে চলাচল করতে পারবেন এবং চুরি-ডাকাতির মতো অপরাধ প্রবণতাও কমবে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

গ্রামবাসী হেল্প লাইন ওয়েলফেয়ার ইউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ