শিরোনাম

ধর্মপাশায় দাঁড়িপাল্লার প্রার্থী তোফায়েল আহমদের জনসভা

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

ধর্মপাশায় দাঁড়িপাল্লার প্রার্থী তোফায়েল আহমদের জনসভা

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :  বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে জনগণের জানমাল, ইজ্জত ও মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেন, সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর,জামালগঞ্জ ও তাহিরপুর) নির্বাচনী আসনে ১১দলীয় জোটের মনোনীত ও জামায়াতে ইসলামীর প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করা হবে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রোববার (৮ফেব্রুয়ারী) বেলা ২টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের বিজয় ২৪ চত্বরে এ সভার আয়োজন করেন জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখা।

ধর্মপাশা উপজেলা শাখার সাবেক আমীর আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী মুখলেসুর রহমান আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য মো.শাহিনুর রহমান,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারী
এমদাদুল হক সাঈদ, মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাজ্জল হোসেন সবুজ, বাংলাদেশ খেলাফত মজলিস ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ইমনদোজ্জা চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ