শিরোনাম

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি রয়েছে অনিয়ম পরিদর্শনে হাওর ও নদী রক্ষা আন্দোলন এর নেতৃবৃন্দ

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি রয়েছে অনিয়ম পরিদর্শনে হাওর ও নদী রক্ষা আন্দোলন এর নেতৃবৃন্দ

ছাতক প্রতিনিধি :  ছাতকের চাউলী হাওর এলাকায় পিআইসি’র বাঁধের উন্নয়ন কাজ পরিদর্শন করতে সরেজমিনে ছাতক উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা। ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন ও সিংচাপইড় ইউনিয়নের বেশ – কটি বাঁধ নির্মাণ কাজের এলাকায় নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীগণ সরজমিন ঘুরে স্থানীয় লোকজন ও বাঁধ নির্মাণ কাজের কর্তব্যরত ঠিকাদার এবং শ্রমিকদের সাথে কথা বলে কিছু ত্রুটি-বিচ্ছুতি’র চিত্র তুলে ধরেন। প্রশাসনের তদারকি কম থাকায় এসব বিষয়ে আলাপে সদুত্তর পাওয়া যায়নি। সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমুহের অবহেলার কারণে পিআইসি বাঁধের কাজ সিডিউল মোতাবেক হচ্ছে না। ধীর গতিতে চলছে এসব পিআইসি বাঁধের উন্নয়ন কাজ। বিগত ১৫ ডিসেম্বর -২৫ ইং তারিখে শুরু হওয়া এ সকল বাঁধের কাজ ধীর গতিতে চলছে। নিদৃষ্ট সময়ের মধ্যে পিআইসি বাঁধের কাজ সম্পন্ন করার কথা থাকলেও সংশ্লিষ্টদের দায়িত্ব -কর্তব্যে রয়েছে চরম অবহেলা। উপজেলার জাউয়া ও সিংচাপইড় ইউনিয়নের চাউলী হাওর এলাকায় চিহ্নিত করা ডেঙ্গার খাড়া হয়ে -বিনন্দপুর পর্যন্ত পিআইসি বাঁধের কাজ, পিআই সি নং-২০,জাউয়া বাজার ইউনিয়নের আসলমপুর- হতে পিআইসি নং-১৫,দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকূল- নোয়াগাঁও পিআইসি নং-১১, এবং ২৪ নং পিআইসি বাঁধের কাজ পরিদর্শন করে কিছু কাজ করার দৃশ্য দেখতে পাওয়া গেছে। কোথাও কোন বাঁধে কত বরাদ্দ, পরিমাণ ও বাঁধের দৈর্ঘ/প্রস্থ সীমানা,কাজের দরন সমূহ উল্লেখ করে এসকল কাজ পরিচালিত হচ্ছে মর্মে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমুহের কোন সাইনবোর্ড পাওয়া যায়নি। কাজের ধরন এবং কর্মসূচী’র বাস্তবতা সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করা যায়নি সংশ্লিষ্টদের নিকট হতে।

২১ জানুয়ারি বুধবার ছাতক উপজেলার হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, সদস্য জামিল হোসেন ও ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি নূর মিয়া রাজুসহ সংবাদকর্মী হিসেবে এ সকল বাঁধের কাজ সরজমিন পরিদর্শন করতে গিয়ে এ সব কিছু ত্রুটি বিচ্ছুতির চিত্র উঠে আসে। সঙ্গে-সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমুহের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে এ সময় ছাতক উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান,সাইনবোর্ডে সব কিছু উল্লেখ করা হয়েছে, উপকারী ঠিকাদার এসব স্ব-ইচ্ছায় সাইনবোর্ড টাঙানোর পরামর্শ প্রদান করা হয়েছে। কাজগুলো সমাধা করতে তাদের তদারকি অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ছাতক উপজেলার ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা’র সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান সবকিছুই নিয়মের মধ্যে সমাধা করতে সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোন অনিয়ম হয়ে থাকলে আমি খোঁজ খবর নিয়ে সমাধানের পদক্ষেপ নিব। কাজে কোনো সমস্যা নিরসনে অবহেলা হবে না। দ্রুত সময়ে কাজ করার জন্য সকল’র সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ