শিরোনাম

কৈতক গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

কৈতক গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:  ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামবাসী ও প্রবাসিদের অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ই মার্চ- ২৫ রমজান কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শতভাগ গ্রামবাসীর উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার পূর্ববর্তী আলোচনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক মেম্বার আব্দুর রহিম,ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার ছাতক প্রতিনিধি নূর মিয়া রাজু, ইতালি প্রবাসী মুরাদ হোসেন, স্পেন প্রবাসি নূরুল আমিন, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার কৈতকের পরিচালক নুমান আহমদ, জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী (আইকনের স্বত্বাধিকারী)আব্দুল লতিফ, জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ফাহিম আহমদ। আরো উপস্থিত ছিলেন কৈতক সরকারি হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া, বর্তমান আরএমও মোহাম্মদ আলা উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম তানিম, সিনিয়র ষ্টাফ নার্স আমেনা নাহিদ,সিনিয়র ষ্টাফ নার্স আয়েশা বেগম,সিনিয়র স্টাফ নার্স স্বপ্না বেগম,মেডিকেল টেকনোলজিস আবুল হোসেন, প্রবাসি হাজী এখলাছ মিয়া, ইউপি সদস্য নূনূ মিয়া,সাবেক মেম্বার আসক আলী, সার্ভেয়ার ওয়ারিছ আলী, ব্যবসায়ী আঙ্গুর মিয়া, রাসেদ আহমদ, আশরাফ আহমদ, কামিল হোসেন, ওলিদ আহমদ, লোকমান আহমদ, আশিফ আহমদ, আব্দুল ছাদির,ছানাওর আলী সুনুর,আব্দুল হক,আকলুছ মিয়া,মোহন মিয়া,রফিকুল ইসলাম, তাজ উদ্দিন, রুবেল আহমদ, ইয়াজুল হক,ইমরান হোসেন রাজিবসহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন’র নেতৃবৃন্দ দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন। এছাড়াও জাউয়া বাজার ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মণিশংকর ভৌমিক, ইউপি সচিব প্রবীন রঞ্জন পুরকায়স্থ, কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, শিক্ষক প্রত্যয় পুরকায়স্থ, সাংবাদিক রাজ উদ্দিন, সুজন তালুকদারসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। এলাকার যুবকদের সার্বিক সহায়তায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানটি মনোমুগ্ধকর ভাবে সম্পন্ন হয়েছে। ইফতার পূর্ব মোনাজাত পাঠ করেন, কৈতক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ সালেহ। দেশ-বিদেশের সকল’র জন্য বিশেষ মোনাজাত সম্পন্ন হয়েছে। বক্তব্যে বক্তারা উল্লেখ করেন, প্রবাসিরা সহায়তা করে গ্রামের সকলকে জমায়েত করার পরিকল্পনা সত্যিসত্যিই প্রশংসার দাবিদার, তাদের মহতি উদ্যোগ যেন ভবিষ্যতে আরো বেগবান হয়। মহান আল্লাহ তায়ালা যেন তাদেরকে আরো উন্নত হওয়ার তৌফিক দান করেন। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানটি মনোমুগ্ধকর ভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ