শিরোনাম

ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: ৫:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

সেলিম আহম্মেদ, ধর্মপাশা:  ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টায় পূষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ উল্ল্যা, মাধ্যমিক কর্মকর্তা মাহবুবুর রহমান কবীরসহ অনেকে।

এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ