ছাতক প্রতিনিধি : নিজ গ্রামবাসী,সৈদেরগাঁও যুবসমাজ ও সিংচাপইড় ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রিয়জন সকল শ্রেণি পেশার মানুষজনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ সৈয়দ মনসুর আলী।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে যে আত্মশুদ্ধি, ধৈর্য ও তাকওয়া অর্জিত হয়, ঈদ সেই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়নের অনুপ্রেরণা জোগায়।তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হয়। তাই আসুন, আমরা সকল হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসি। পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করেন এবং আমাদের জীবন ভরে দেন শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণে। এলাকাবাসীসহ ইউনিয়ন বাসীর সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ার আগ্রহ ও প্রকাশ করছেন তিনি।