শিরোনাম

ছাতকে কানাডা প্রবাসি ও তার পরিবারের উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

ছাতকে কানাডা প্রবাসি ও তার পরিবারের উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ছাতক প্রতিনিধি:  ছাতকে জাউয়া বাজার ইউনিয়নের খিদ্রাকাপন মহল্লার বাসিন্দা,কানাডা প্রবাসি,ছাতক সমিতির সভাপতি,বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী,জাউয়াবাজার রিভারভিউ কমিউনিটি হলের স্বত্বাধিকারী আমজাদ আলী ও তার পরিবারের আর্থিক সহায়তায় এলাকার প্রায় ৬শ’ হত-দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী (উপহার)বিতরণ করা হয়েছে। এ সময় অতিরিক্ত লোকজন উপস্থিত হওয়ায় আমজাদ আলী ঈদুল ফিতরের উপহার হিসেবে অতিরিক্ত বরাদ্দ হিসেবে উপস্থিত সকলের মধ্যে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন। আমজাদ আলী প্রতিটি মানুষের মধ্যে নিজ হাতে উপহার হিসেবে নগদ অর্থ তুলে দিয়েছেন। রবিবার বিকেলে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রিভারভিউ কমিউনিটি সেন্টার খিদ্রাকাপন মহল্লায় তিনি ও পরিবারের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হযরত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপহার সামগ্রী বিতরণ দাতা প্রবাসি আমজাদ আলী,ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার ছাতক প্রতিনিধি নূর মিয়া রাজু।বক্তব্য রাখেন,আব্দুল কাদির,আব্দুল আহাদ, গৌছ আলী ও ব্যবসায়ি হেলাল আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ