দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিবন্ধন পেলো ‘সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটি’
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬
আব্দুস সামাদ আফিন্দী::
দীর্ঘ অপেক্ষা ও নিরব সাধনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটি। আজ নিবন্ধন প্রাপ্তির মধ্য দিয়ে সংগঠনটির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব রূপ পেলো।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসংখ্য প্রতিবন্ধকতা, ধৈর্য ও অটল বিশ্বাসের পথ পেরিয়ে এই স্বীকৃতি অর্জিত হয়েছে। এটি কেবল একটি প্রশাসনিক কাগজপত্র নয়; বরং যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সমাজ উন্নয়ন, মানবিক কার্যক্রম ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার এক শক্তিশালী অঙ্গীকার।
তারা আরও বলেন, সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটি আগামীতেও সমাজসেবা, যুব উন্নয়ন ও মানবকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে।
নিবন্ধন প্রাপ্তিতে সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর পথচলা যেন আরও দৃঢ় ও উজ্জ্বল হয়—এই কামনা করেন।