সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে জামালগঞ্জে যুব ও ছাত্র জমিয়তের প্রচারণা
প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি–জমিয়ত মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীকের পক্ষে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক প্রচারণা চালিয়েছে উপজেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত।
শনিবার দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার গজারিয়া, কামধরপুর ও আলীপুর গ্রামে এই প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণায় নেতৃত্ব দেন যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ফেনারবাক পশ্চিম ইউনিয়ন জমিয়ত শাখার আহ্বায়ক মাওলানা ফাযিল আহমদ, জমিয়ত নেতা মাওলানা হুসাইন আহমদ, যুব জমিয়ত জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাছরুফ আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা এহসানুল হক, প্রচার সম্পাদক ক্বারী আব্দুল কুদ্দুস, শাহ আলম, জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসান, ছাত্র জমিয়ত নেতা মাওলানা সাজ্জাদুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, আলী আহমদ নোমানসহ স্থানীয় যুব ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা।
প্রচারণাকালে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে প্রার্থী কামরুজ্জামান কামরুলের জন্য ভোট প্রার্থনা করেন। তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
এসময় এলাকার সাধারণ মানুষের মধ্যেও প্রচারণা ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।