শিরোনাম

ধর্মপাশায় বিএনপির নির্বাচনী জনসভা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

ধর্মপাশায় বিএনপির নির্বাচনী জনসভা

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী জনসভা করেছেন ধর্মপাশা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার সদরের মধ্যবাজারে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  হয়।

ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায়। জনসভায়
প্রধান অতিথি ছিলেন, ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নিজাম উদ্দিন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ন আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার, মোশাহিদ তালুকদার,
ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির  যুগ্ন আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, সদস্য মজিবুর রহমান মজুমদার, ধর্মপাশা উপজেলা বিএনপির
সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চন, মধ্যনগর উপজেলক যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর হক মজুমদারসহ দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কামরুল বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গড়ে তুলুন।

এ সংক্রান্ত আরও সংবাদ