শিরোনাম

ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী সভা

প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী সভা

ছাতক প্রতিনিধি :  সুনামগঞ্জ -৫ আসন (ছাতক-দোয়ারা) নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনের সমর্থনে জাউয়া বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যাগে গত বুধবার সন্ধ্যায় স্থানীয় মা কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রবীন বিএনপি নেতা কালা মিয়া’র সভাপতিত্বে ও বিএনপি নেতা জামিল আহমদ ও বিএনপি নেতা আব্দুর রফিক ভুট্টো’র পরিচালনা সভায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন,ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া। এতে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক মেম্বার আব্দুর রহিম, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য গিয়াস উদ্দিন, বিএনপি নেতা নূর মিয়া রাজু, বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুর রফিক ভুট্টো,বিএনপি নেতা,ব্যবসায়ি কাপ্তান মিয়া,ফকির কালাশা,৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শামীম আহমদ, যুবদল নেতা মোহাম্মদ রেজাউল করিম রেজা,বিএনপি নেতা তৈমূছ আলী, যুবদল নেতা আব্দুল লতিফ, শিহাব উদ্দিন, শ্রমিক দল নেতা ছমির উদ্দিন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম ও শ্রমিক দল নেতা জহুর আলী,যুবদলের কাউছার আহমদ প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন তৈমুছ আলী।
প্রবাসি বাংলাদেশি যুবদল নেতা সুমন দে শেষার্ধে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পক্ষে সকল’র দোয়া ও সহযোগিতা কামনা করে সংসদ সদস্য পদে কলিম উদ্দিন আহমদ মিলনকে বিজয়ী করার জন্য সকল’র প্রতি আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ