শিরোনাম

টিকটকের পরিচয়, হোটেল ওমরে ভুয়া স্বামী-স্ত্রী; ভিডিও ফাঁস করে পুলিশের জালে শোয়েব

প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

টিকটকের পরিচয়, হোটেল ওমরে ভুয়া স্বামী-স্ত্রী; ভিডিও ফাঁস করে পুলিশের জালে শোয়েব

সুনামগঞ্জ প্রতিনিধি:  ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের মামলায় সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম শোয়েব আহমেদ । তিনি পেশায় একটি মিষ্টির দোকানের কর্মচারী।

পুলিশ সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে প্রবাসে অবস্থানরত এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ ও ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বামী-স্ত্রীর ভুয়া পরিচয় দিয়ে সুনামগঞ্জ শহরের কালী বাড়ির মোড়ে অবস্থিত হোটেল “ওমর”-এ কক্ষ ভাড়া নেন তারা। ওই সময়ে ভুক্তভোগী নারীর অজান্তে তার মোবাইল থেকে স্বামীসহ অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও কৌশলে নিজের মোবাইলে সংরক্ষণ করে নেন আসামি।
পরবর্তীতে প্রবাসী স্বামী ওমান থেকে দেশে ফিরলে ওই নারী আসামির সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী দম্পতির অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে তিনি ও তার স্বামী আইনগত সহায়তার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে থানার অফিসার ইনচার্জ রতন শেখ, পিপিএম মামলাটি নথিভুক্ত করেন এবং তদন্তের দায়িত্ব দেন এসআই জহির হোসেন কে।
পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে তাহেরপুর থানাধীন বাদাঘাট এলাকা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, গ্রেপ্তারকৃত আসামি শোয়েব আহমদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ