শিরোনাম

মধ্যনগরে দুটি এয়ারগান উদ্ধার গ্রেফতার ২

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

মধ্যনগরে দুটি এয়ারগান উদ্ধার গ্রেফতার ২

এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ   সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সদর বাজারে যৌথ অভিযান পরিচালনা করে, এসময় পুলিশ ও মধ্যনগর অস্থায়ী সেনা ক্যাম্পের অভিযানে ২টি এয়ারগান উদ্ধার সহ দুইজনকে আটক করা হয়েছে।

যৌথ অভিযান চালিয়ে ৫ টি প্লাষ্টিকের বক্সের মধ্যে এয়ার গান দুটি সহ এ্যামুনেশন ৯৬৫ রাউন্ড (সিসা) সহ ২ জনকে গ্রেফতার করা হয় ।

রবিবার (১ ফ্রেব্রুয়ারি) সোয়া ৩ টার দিকে
এসআই মোঃ ইউছুব আলী সঙ্গীয় ফোর্স এবং মধ্যনগর অস্থায়ী সেনা ক্যাম্পের আভিযানিক দল কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর সদর বাজারের ঝুমকা ইলেকট্রনিক্স গোডাউনে তল্লাশি চালিয়ে দুটি এয়ারগান ও গুলি সহ তাদেরকে আটক করেছে।

আটককৃত ব্যক্তিরা হলো মোঃ নেহার উদ্দিন এর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩২) ও বিকাল ৪ টার সময় প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের ২য় তলার ৩ নম্বর রুমে থেকে মৃত হাবিবুর রহমান এর ছেলে মোঃ মিজানুর রহমান ফরহাদ @ পরাগ (৩৬)কে পৃথক পৃথক ভাবে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এসআই মোঃ ইউছুব আলী সঙ্গীয় ফোর্স ও ধৃত আসামীসহ রাত ৯ ঘটিকায় মধ্যনগর থানায় আসিয়া হাজির হইয়া এজাহার দায়ের করেন। অতঃপর তৎসহ বন্য প্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর ৪৯ রুজু করা হয়। পরবর্তীতে সোমবার যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এম এ মান্নান,
০১৭৭১৯২১৬৫২
০২/০২/২৬

এ সংক্রান্ত আরও সংবাদ