শিরোনাম

যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি

আব্দুস সামাদ আফিন্দী ::

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় সচেতন যুবকরা গ্রামজুড়ে মাদক বিরোধী প্রচারণা চালান। অভিযানে অংশ নেন সাকিল, সালমান, রাহাত, নবিহোসেন, তায়িম, নাসিম, শুভ, আরিফ উদ্দিন, নিয়াজ, আকাশ, মুরসালিন, শাহ আলম, ইমরান, সৌরভ ও তৌফিক। তারা বিভিন্ন চায়ের দোকান, আড্ডাস্থল ও জনসমাগমপূর্ণ এলাকায় গিয়ে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করেন।
অভিযানে অংশ নেওয়া যুবকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুব সমাজ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তবে গ্রাম থেকে মাদক নির্মূল করা সম্ভব।
এ সময় তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা যুব সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে নতুন প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ