সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬
সেলিম আহম্মেদ,ধর্মপাশা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সিলেট মহানগর শাখার সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক।
শুক্রবার (৩০ জানুয়ারী) বেলা ১২টার দিকে ধর্মপাশা প্রেসক্লাব এ মতবিনিময় করেন। পরিবর্তনের অঙ্গিকার ও ন্যায় ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি নির্বাচিত হলে হাওরাঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনা করে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসাসেবা আধুনিকায়ন করা ও হাওর অঞ্চলের শিশুদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলবেন মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার। দেশ ও মানবতার কল্যাণে কাজ করার সুযোগ চেয়ে বই প্রতীকে ভোট চান তিনি।