নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি বাবু গৌরাঙ্গ পদ দাসকে সংবর্ধনা দিয়েছে জেলা কর আইনজীবী সমিতি।
আজ জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বাবু গৌরাঙ্গ পদ দাসকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত সভাপতির সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে পূজা উদযাপন পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি