আব্দুস সামাদ আফিন্দী::
‘খেলবে দেশ, গড়বে দেশ—দুর্নীতি, মাদক হবে শেষ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সেলিমগঞ্জে হক স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার একাডেমির নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সেলিমগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত।হক স্পোর্টসের ক্রীড়া সম্পাদক ও কোচ হাসিবুল হাসান বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুল হক এবং সেলিমগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার।এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান চৌধুরী, রীতি মিয়া, সাবেক ফুটবলার উজ্জ্বল মিয়া, আনিস মিয়া, বিল্লাল মোল্লা ও মো. সানোয়ারসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও তরুণরা।আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যেই একাডেমির কার্যক্রম পরিচালিত হবে। সেলিমগঞ্জে নতুন এই শাখার কার্যক্রমের মাধ্যমে স্থানীয় তরুণদের ক্রীড়া চর্চার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি