নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী জাহিদুল ইসলাম মাহিন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, তার রোল নম্বর ৬৩০৫৯০১। এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
জাহিদুল ইসলাম মাহিনের এই অর্জনের পেছনে রয়েছে তার একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাহিন ভবিষ্যতেও তার মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তাদের বিশ্বাস।
এদিকে, মাহিনের বাবা-মা সন্তানের এই গৌরবময় সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তারা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি