জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের সন্তান উজ্জ্বল মিয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রশংসাপত্র ও স্মারক লাভ করেছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনে দক্ষতা, কর্মনিষ্ঠা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। মহাপরিচালকের স্বাক্ষরিত প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, উজ্জ্বল মিয়া দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার মাধ্যমে বাহিনীর উন্নয়ন এবং দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ স্বীকৃতির অংশ হিসেবে তাকে একটি স্মারকও প্রদান করা হয়।
প্রশংসাপত্র ও স্মারক গ্রহণের অনুভূতি প্রকাশ করে উজ্জ্বল মিয়া বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রশংসাপত্র ও স্মারক পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই অর্জন আমাকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের সেবা ও বাহিনীর মর্যাদা রক্ষায় ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।
উজ্জ্বল মিয়া উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা এবং মো. আতাউর রহমানের পুত্র। তার এ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা বলেন, উজ্জল মিয়ার এ সম্মাননা এলাকার জন্যও গৌরবের বিষয় এবং তার এ সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি