নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ক্বিরাত প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। হাজী আব্দুল মান্নান ফাউন্ডেশন মানিগাঁও উদ্যোগে এবং পর্তুগাল প্রবাসী আব্দুল হালিম রুমেলের অর্থায়নে এসব পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, পবিত্র কোরআনের সঠিক তিলাওয়াত ও ক্বিরাত চর্চা উৎসাহিত করতে এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পুরস্কার সামগ্রী সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসার শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে তারা শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করতে পারেন।
যেসব প্রতিষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়েছে সেগুলো হলো— বারো গ্রাম হাজীপাড়া মহিলা মাদ্রাসা, মানিগাঁও জামে মসজিদ, ছেলাইয়া জামে মসজিদ, ফেকুল-মাহমুদপুর নগরহাটি জামে মসজিদ, আরিফুন্নেছা নূরানীয়া হাফিজিয়া মাদরাসা এবং জাবালে নূর তাহফীজুল কোরআন মাদরাসা।
উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও কোরআন শিক্ষার প্রসার এবং দ্বীনি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি