ছাতক প্রতিনিধি : ঐতিহাসিক বদর দিবস ও সুনামগঞ্জের ছাতক উপজেলার নূতন বাজার আলীম মাদরাসার প্রতিষ্টাতা সুপার হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ধারণ নতুন বাজার আলিম মাদরাসা শাখার উদ্যোগে মাদরাসার হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নতুন বাজার আলিম মাদরাসা শাখার সভাপতি আলহাজ্ব আরশ আলী খাঁন ভাসানীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন এর পরিচালনায় অনুষ্টিত ইফতারপুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, নতুন বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাও: আবু তৈয়ব মো: শামছুন নুর, নতুন বাজার আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাও: আব্দুল মতিন আজাদ, সৎপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাও: আব্দুল বাছিত, কাকুরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর মোহাম্মদ আমিনুল এহসান।এসময় দোলার বাজার দাখিল মাদরাসার সুপার মাওলানা জুনাইদ আহমদ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নতুন বাজার আলিম মাদরাসা শাখার নাজিম আলহাজ্ব মো: সামছুল ইসলাম, সহ-সভাপতি ও দৈনিক সময় বাংলাদেশ পত্রিকার সিলেট বিভাগীয় সহ সম্পাদক শামীম আহমদ তালুকদার, সহ-সভাপতি শাহ মো আছমত আলী, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নূতন বাজার আলিম মাদরাসা শাখার শিক্ষকবৃন্দ, ছাত্র/ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি