সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের ফিরোজপুর এলাকায় ১২ বছর বয়সী এক মানসিক ভারসাম্য প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাহজাহান মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা প্রায় ৮টার দিকে শিশুটির বাবা ৪০ দিনের জন্য তাবলিগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বাবাকে মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডে গাড়িতে তুলে দিতে শিশুটিও সঙ্গে যায়।
রাত প্রায় ৯টার দিকে বাড়ি ফেরার পথে ফিরোজপুর গ্রামের একটি নির্জন সড়কে একা পেয়ে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে সুরমা নদীর পাড়সংলগ্ন একটি স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ভিকটিম বাড়ীতে গেলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন আসিয়া দেখে ভিকটিমের রক্তাক্ত কাপড়। তাৎক্ষণিকভাবে ভিকটিম কে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে আসলে
কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি রাখেন। এবং থানায় বিষয়টি অবগত করেন। তারই প্রেক্ষিতে বিষয়টি অতি গুরুত্ব দিয়ে আমলে নেন ওসি রতন শেখ। এবং শিশু নির্যাতনের অভিযোগে আসামিকে আটক করতে সক্ষম হন।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি