ছাতক প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে ধানের শীষের বিজয় উপলক্ষে সিংচাপইড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ইউনিয়নের পুরান সিংচাপইড় পয়েন্টে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস আলী এবং সঞ্চালনা করেন ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা জামাল হোসেন, ছাত্রদল নেতা এস এন সাজ্জাদ নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ধানের শীষের বিজয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আগামী দিনে দলীয় ঐক্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাওলানা রুবেল আহমদ, মাওলানা বদরুল হক, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা জিয়াপুর গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল কাদির মাস্টার ও কবির উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়াও ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা জে. রিজুুর রহমান, আশরাফুল ইসলাম, আংঙ্গুর আলী, মইনুল তারেক, আতাউর রহমান, সেবল মিয়া, সালমান আহমদ, লুৎফর রহমান, চুরত মিয়া এবং ছাত্রদল নেতা দিলামান, হেলাল, সায়েক আফসান, নাইম, মিনহাজ, মাহবুব মাজিদুর, কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি