সেলিম আহম্মেদ,ধর্মপাশা : ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ কামাল মির্জার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্ব পদে বহাল করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। পরে বিষয়টি নিশ্চিত করে বার্তা প্রেরণ করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
উল্লেখ: ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছিল।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি