ভাটির কন্ঠ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন মুফতি আলী হাসান উসামা। যোগ দিয়ে তিনি বলেন, ইসলামী রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হলো “আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা”।
উসামা বলেন, জামায়াতে ইসলামী এই লক্ষ্যকে মূল ধারণা হিসেবে গ্রহণ করেছে এবং দলের স্লোগান “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই আদর্শকে প্রতিফলিত করে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, যদিও বর্তমান কাঠামোর মধ্যে থেকে তাৎক্ষণিক পরিবর্তন সম্ভব নয়, ধারাবাহিক সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে বৃহৎ সামাজিক আন্দোলন সম্ভব।
তিনি আরও বলেন, অন্যান্য ইসলামী সংগঠনের তুলনায় জামায়াতে ইসলামীতে বৃহৎ জনসম্পৃক্ততা ও দৃঢ় সাংগঠনিক কাঠামো লক্ষ্য করা যায়। দলটির সদস্যরা পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও দ্বীন বিজয়ের আদর্শে আবদ্ধ।
দীর্ঘদিন রাজনৈতিক ও সংগঠনগত কাজে অভিজ্ঞতা থাকা উসামার মতে, বাংলাদেশে ইসলামী রাজনীতির অঙ্গনে জামায়াতে ইসলামীই বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তিনি বলেন, “যেকোনো ভুল থাকলে তা সংস্কার হবে ইনশাআল্লাহ, এবং দ্বীনের কাজ কখনোই এক জীবনে শেষ হয় না।”
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি