ঝাঁকঝমক আয়োজনে গোবিন্দগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার শুভ উদ্বোধন
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
সুজন তালুকদার : ছাতকের গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার শুভ উদ্বোধন। ১ ফেব্রুয়ারি শনিবার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের দক্ষিণের মাঠে ঝাঁক ঝমক আয়োজনের মধ্য দিয়ে
২০২৫ – ২০২৬ সেকশনের নবনির্বাচিত কমিটির সভাপতি ছালেহ আহমদ ছালেক ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফয়ছল এর নেতৃত্বে টুর্নামেন্ট প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে প্লাস ফায়ার তকিপুর বনাম অগ্রণী বিলপার। অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজের এসিস্ট্যান্ট কন্সালটেন্ট ড.ছাব্বির আহমদ,সিলেট মদিনা মার্কেট ব্রাঞ্চ ঢাকা ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন রনি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান এমরান, আমিন উদ্দিন,সাবেক প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন নজমূল, ছায়াদ মিয়া, মাস্টার আব্দুল বাছিত, পংকজ দত্ত,খলিলুর রহমান, আশরাফুর রহমান,ইলাল আহমদ, আলী আশরাফ তাওহিদ,গোলাম কবির সহ গোবিন্দগঞ্জ ক্রিকেট সমিতির সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান খেলোয়াড় বৃন্দ সহ এলাকার
বিশিষ্টজনেরা।