সেলিম আহম্মেদ, ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশায় শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এর আয়োজন করেন পার্টি সিপেটরী একশন ফর রুরাল ইনোভেশন (পারি)। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি ম্যানেজার সাগর জন কস্তা, পারি'র প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, সুমন কুবি প্রমুখ। অনুষ্ঠান শুরুতে আলোচনা সভা, পরে কেক কাটা, শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, ছোট্ট নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন পারি'র সিডিও কর্মকর্তা বিদ্যুৎ মাংসাং।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি