ভাটির কণ্ঠ ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেগণতান্ত্রিক মহিলা সমিতির সুনামগঞ্জ জেলা কমিটির ।উদ্যোগে বুধবার বিকাল ৪ ঘটিকার সময় রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয় হতে শোভাযাত্রা বেড় হয়ে শহরে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা জগতজ্যোতি মিলনায়তনে ।৪.৩০ ঘটিকায় আলোচনা সভায় মিলিত হয় ।সভার শুরুতে লিখিত প্রবন্ধ পাঠ করেন গণতান্ত্রিক মহিলা সমিতির সুনমিগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য শিল্পী রানি চন্দ, গণসঙ্গীত পরিবেশন করেন কাকলি দান,অহনা,প্রমাবৌমিক, কান্তা,আহমদ মাসহুরা সুহিতা,।। কবিতা আবৃত্তি করেন দেবাশীষ তালুকদার শুভ্র,কাকলি দাস ।
গণগণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির আহ্বায়ক দিপ্তি সরকারের সভাপতিত্বে ও নিনা মনির পরিচালনায় আলোচনাসভায় প্রধািন অথিতির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর,ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল,রঞ্জুদাস,রোশনা বেগম,কাকলি দাস প্রমূখ
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি