২২ জানুয়ারি রোববার দ্বিতীয় দিন জমে উঠেছে হারিয়ে যাওয়া ঘোড়া দৌড়, মাঠে দর্শকদের হাত তালি উৎসাহ পেয়ে বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা ঘোড়ার মালিকরা আনন্দিত হয়ে বিজয়ের অপেক্ষা করছেন।
২৩ জানুয়ারি সোমবার দৌড় শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা পরিচালনা কমিটি।
সরেজমিনে মেলার চতুর দিক ঘুড়ে দেখা যায়,কোনো ধরনের দোকান পাঠ বসে নি শুধু বিনোদন উপভোগ করতে এআয়োজনটি করা হয়েছে।
প্রতিযোগিতা চলাকালীন সময়ে দৌড়ের ঘোড়ার উপরে ৫ বছরের একটি কন্যা সন্তান ছোয়ার হিসাবে দেখা গেছে, এমনকি ঘোড়ার সাথে মেয়েটির দু’পা ভেদে রাখা হয়েছে যাতে করে পরে না যায়।